Monday, May 4, 2026

মাহসা আমিনির মৃত্যুর খবর করার ‘অপরাধ’, দুই সাংবাদিকের শাস্তি ইরানে

Date:

Share post:

হিজাব না পরার অপরাধে ইরানের পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল মাহসা আমিনির (Mahsa Amini)। ২০২২ সালে ঘটার সেই ঘটনায় মাহসা আমিনির মৃত্যুর খবর প্রকাশ্যে আনা দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিলো ইরানের প্রশাসন। তাদের বিরুদ্ধে অভিযোগ ওই দুই সাংবাদিক আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে জাতীয় সুরক্ষা বিঘ্নিত করেছেন।

ইরানের আইনি খবরের ওয়েবসাইট মিজান সূত্রে জানা জানা গিয়েছে, অভিযুক্ত দুই সাংবাদিকের নাম নিলুফার হামেদি ও ইলাহিহ মহম্মদি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিজাব না পরার কারণে গ্রেপ্তারি ও পরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু- এই গোটা খবর বিশ্বের দরবারে প্রকাশ করেছিলেন নিলুফার। অন্যদিকে, মাহসার শেষকৃত্যের খবর কভার করেন ইলাহিহ। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিচার চলে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে। সম্প্রতি তেহরানের একটি আদালতে দোষী সাব্যস্ত হন ওই দুই সাংবাদিক। বলা হয় আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা। দেশের সুরক্ষা বিঘ্নিত হয়েছে তাদের আচরণে। এই অপরাধী সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই মহিলা সাংবাদিককে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই দুই সাংবাদিককে পুরস্কৃত করেছিল আমেরিকা। সত্য ও বিশ্বাসযোগ্যতার প্রতি আনুগত্যের পুরস্কার পেয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, চলতি মাসেই একইভাবে পুলিশি হেফাজতে বেধড়ক মারধর করা হয় আরেক ইরানি কিশোরী আরমিতা জেরাভান্দকে। বেশ কয়েকদিন যমে-মানুষে টানাটানির পরে রবিবার তার ব্রেন ডেথের খবর মিলেছে। তবে ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের উপর চাপ তৈরি করছে প্রশাসন।

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
3 জয়ী
বিজেপি
11 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী