Sunday, June 14, 2026

রেডরোডের পুজো কার্নিভালেও স্পেশ্যাল সার্ভিস মেট্রোর, জানুন সময়সূচি

Date:

Share post:

বাঙালির দুর্গাপুজোর আনন্দে নয়া সংযোজন রেড রোডের কার্নিভ্যাল। পুজো প্যান্ডেল দেখার মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে বিসর্জনের উৎসব দেখতে। এবার তাদের জন্যই বাড়তি পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ তারিখ, শুক্রবার অতিরিক্ত মেট্রো চলবে। ২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

আরও পড়ুন- প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...