Monday, May 11, 2026

ঠাকুর দেখতে বেরিয়ে ফেরা হল না বাড়ি, হাওড়া-মালদহে মৃ.ত ৫

Date:

Share post:

শহর থেকে জেলা প্রশাসনের বাড়তি সতর্কতা, পুলিশের কড়া নজরদারি সত্ত্বেও পুজোর মধ্যে বেপরোয়া গতির বলি একাধিক। রবিবার রাত থেকে সোমবার দুপুর, ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

হাওড়া ও মালদহে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার খবর এসেছে। নবমীতে বম্বে রোডে ধুলাগড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। তিনি বাইকে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অন্য একটি দুর্ঘটনা ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন শিবপুর মন্দিরতলার বাসিন্দা তনুপর্ণা দাস (২২)। ভোরে কোনা এক্সপ্রেসওয়ে থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেইসময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গার্ড রেলিংয়ে ধাক্কা মারলে সবাই ছিটকে পড়েন। রাস্তায় পড়ে যান তনুপর্ণা। তাঁকে পিষে দেয় একটি লরি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসরা। পুলিশ সূত্রে খবর কারও মাথায় কোনও হেলমেট ছিল না। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, মালদহে ঠাকুর দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ ভাইয়ের। মৃত ২ জন হল অভিষেক হালদার ও সুজন হালদার। তাদের বাড়ি হবিবপুরের আইহোতে।

 

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...