Wednesday, June 3, 2026

মোরবির স্মৃতি উসকে ফের মোদিরাজ্যে হুড়মুড়িয়ে ভা.ঙল নির্মীয়মাণ ব্রিজ! মৃ.ত ১

Date:

Share post:

মোরবি (Morbi Bridge Collapse) সেতু বিপর্যয়ের রেশ এখনও দগদগে। তারমধ্যেই ফের এক নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ল মোদিরাজ্যে(MOdi State)। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সেতু ধসে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গত বছর ৩০ অক্টোবর নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য মোরবির মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়।

কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, আপাতত সেই স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। বানাসকাঁথার কালেক্টর জানিয়েছেন, আরটিও চেকপোস্টের কাছে নির্মীয়মান সেতুর পিলারে সম্প্রতি স্থাপন করা ছটি কংক্রিটের গার্ডার বা স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ল্যাব ভেঙে পড়তে দেখে এক ব্যক্তি তাঁর অটোরিকশা ফেলে নিরাপদে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কংক্রিটের স্ল্যাবের নীচে পিষ্ট হয়েছেন তিনি। অন্যদিকে, অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরও পিষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আরও দুই ব্যক্তি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কালেক্টর আরও জানিয়েছেন, এই রেলওয়ে ওভারব্রিজটি আমবাজিকে পালানপুরের সঙ্গে সংযুক্ত করে। ছয়টি গার্ডার ভেঙে পড়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কতজন এখনও নীচে আটকে আছে তা অনুমান করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও গার্ডারগুলো পিলারে এক সপ্তাহ আগে লাগানো হয়েছে। এখনো কাঠামোর সঙ্গে বাঁধা হয়নি। আর তারমধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা।

 

 

 

 

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...