Monday, April 6, 2026

সংবাদ পাঠের পর কী করল AI সুপার মডেল! ভাইরাল ভিডিও

Date:

Share post:

AI অ্যাঙ্কার আগেই পরিচিত হয়েছে দর্শকদের সঙ্গে। বেশ কয়েকটি নিউজ চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবেও তার আবির্ভাব ঘটেছে। তবে এবার একেবারে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাল সে। নাম অ্যামজেনা। তিরুমালাইয়া ডট কমের এই সুপার মডেলকে তৈরি করেছেন কুমারাগিরি। আর সেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে।

ঝরঝরে ভাষায় খবর পড়ছে AI অ্যাঙ্কার। এই ভিডিও বেশ কিছুদিন আগেই ভাইরাল হয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেল দাবি করেছিল, তারা এআই অ্যাঙ্কার তৈরি করেছে এবং তাদের দিয়ে নিয়মিত সংবাদ পাঠ করাবে। তবে সে বিষয়টি এখনো ততটা চালু নয়। এরই মধ্যে শারদোৎসব। পাঁচ দিনের আলো ঝলমল দিন কাটিয়ে আজ বিজয় দশমী। বিভিন্নভাবেই চলছে শুভেচ্ছা জানানোর পালা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। কেউ আবার ফোন করেও জানাচ্ছেন বিজয় দশমীর শুভেচ্ছা। আর এরই মধ্যে তিরুমালাইয়া ডট কমের এই সুপার মডেল ভাইরাল। সে নিজেই জানাচ্ছে, সে AI সুপার মডেল। আর একইসঙ্গে সে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছে সবাইকে। মা দুর্গা যেন সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেন তার প্রার্থনা করেছে এই অ্যামজেনা।

AI মানব সভ্যতার আশীর্বাদ না অভিশাপ? এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানী মহলে তুমুল তর্ক শুরু হয়েছে। কারও মতে, এর ফলে জীবন আরও অনেক সহজ হয়ে উঠবে। আবার অনেকেই আশঙ্কা করছেন এমন একটা দিন আসবে যখন মানব সভ্যতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে AI। তবে সেসব আশঙ্কা ছাড়িয়ে এই উৎসবের আবহে সুপার মডেলের মুখে বিজয়ার শুভেচ্ছা ভাইরাল।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...