Wednesday, June 24, 2026

এসএসকেএমে উ.ত্তেজনা! হাসপাতালের মর্গ থেকে উধাও বিচারাধীন ব.ন্দির দেহ

Date:

Share post:

হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এসএসকেএমে (SSKM)। পুলিশ সূত্রে খবর, বাড়িওয়ালাকে খুনের অভিযোগে ১৫ বছর ধরে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি ছিল অভিযুক্ত বাবলু পোল্লে। এদিকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে বাবলু। ওইদিন এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। এরপর সপ্তমীর দিন তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়।

এদিকে নবমীর দিন দেহ খুঁজতে হাসপাতালে পৌঁছয় বাবলুর পরিবার। মর্গ থেকে বের করে একাধিক ব্যক্তির দেহ দেখানো হয় তাঁদের। কিন্তু কোনওটাই ওই বিচারাধীন বন্দির নয় বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...