Friday, June 26, 2026

সুজয়কৃষ্ণের ভয়েস টেস্টে ‘আপত্তি’ চিকিৎসকদের! SSKM থেকে খালি হাতেই ফিরল ইডি

Date:

Share post:

শরীরের অবস্থা খারাপ। আর সেকারণেই ভয়েস টেস্ট (Voice Test) হল না সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra)। বৃহস্পতিবার প্রায় চারঘণ্টা এসএসকেএম হাসপাতালে (SSKM) কাটিয়ে খালিহাতে ফিরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এদিন বেলা বারোটা নাগাদ ইডির আধিকারিকরা পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়েই সটান পৌঁছে যান মেডিক্যা ল সুপার ডা.পীযূষকান্তি রায়ের ডিপার্টমেন্টে। এরপরই ইডি আধিকারিকরা সুজয়কৃষ্ণের ভয়েস টেস্টের অনুমতি চান। কিন্তু দীর্ঘক্ষণ এসএসকেএম-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হলেও ভয়েস টেস্টের অনুমতি মিলল না সুজয় কৃষ্ণ ভদ্রের।

এসএসকেএম সূত্রে খবর, গলার স্বরের নমুনা পরীক্ষার জন্যস যে শারীরিক ক্ষমতা প্রয়োজন তার অভাব রয়েছে তাঁর। ইডি আধিকারিকদের এমন কথা জানানোর কিছুক্ষণ পরই তাঁরা হাসপাতাল থেকে চলে যান বলে খবর। তবে এই প্রথম নয়, এর আগেও সুজয় কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ বা পরীক্ষার জন্যর এসএসকেএম হাসপাতালে যান ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গত ৩০ মে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তার কিছুদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তারপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় এসএসকেএমে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...