Friday, May 15, 2026

তিন বছরের সম্পর্কে ইতি? দাম্পত্যের বি.চ্ছেদ নিয়ে নীরবতা ভা.ঙলেন অনির্বাণ!

Date:

Share post:

টলি পাড়ার অনেকেরই মন ভেঙেছিল অনির্বাণ-মধুরিমার বিয়ের খবরে (Anirban Bhattacharya and Madhurima Goswami)। এবার বাস্তবের ঘর ভাঙছে মঞ্চের পরিচিত জুটির। তিন বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামীর দাম্পত্যে চিড় ধরেছে বলে চারিদিকে ফিসফাস। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা পছন্দ করেন না অভিনেতা। কিন্তু এবার নীরবতা ভাঙলেন পর্দার বিজয় পোদ্দার।

পুজোতে ওটিটি এবং বড়পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) দাপট। যত দিন যাচ্ছে অভিনেতা তত বেশি করে নিজেকে প্রমাণ করছেন আর দর্শকের পছন্দের তালিকায় এক নম্বর হয়ে উঠছেন। অনির্বাণের মহিলা অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। মধুরিমার সঙ্গে বিয়ের ছবি প্রকাশে আসতেই তাঁদের সকলের মন ভেঙেছিল। এমনকি ‘বেমানান’ বলে মির্সেস ভট্টাচার্যকে কটুক্তি করতেও ছাড়েনি নেট দুনিয়া। এবার সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে পা বাড়িয়েছে। হঠাৎ করেই নায়কের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না মধুরিমার, নেপথ্যে উঠে এসেছে তৃতীয় ব্যক্তির নামও। কিন্তু এই নিয়ে খোলাখুলি মিডিয়ার সামনে আলোচনা করতে নারাজ অনির্বাণ। তাঁর কথায়, “এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকে চাইব, এটা হোক না হোক, বা যাই হোক সেটা যেন আমি আমার মধ্যে সমাধান করতে পারি।” অভিনেতা জানিয়েছেন যে কোন সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা সকলের কর্তব্য । তাই পরিস্থিতি যাই হোক না কেন, কোনও অভব্য আচরণের পথে তিনি হাঁটবেন না। এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালে আইনত স্বামী-স্ত্রী হয়েছিলেন অনির্বাণ- মধুরিমা। মাত্র তিন বছরেই কয়েক যোজন দূরত্ব তৈরি হল দুই গুণী শিল্পীর ব্যক্তিগত জীবনে। এবার তাঁরা আলাদা আলাদা পথের পথিক।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...