Monday, March 16, 2026

বাম আমলেই শুরু রেশন দু.র্নীতি! তথ্য ইডির হাতে

Date:

Share post:

বাম আমলে নিয়োগ দুর্নীতির কথা আগেই প্রকাশিত। বিভিন্ন চিঠি-চিরকুট প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এবার রেশন দুর্নীতিতে বিগত বামফ্রন্ট সরকারের নেতা-মন্ত্রীরা জড়িত বলে তথ্য পেয়েছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির অনুমান, ২০০৭ সাল থেকে রেশন (Ration) দুর্নীতির সূত্রপাত। তৎকালীন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয়, গ্রাহকদের রেশনে গমের বদলে আটা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সেই ব্যবস্থা চালু হয়। বাকিবুর রহমানের রাইস মিল আগেই সরকারি উদ্যোগে কেনা ধান ভাঙিয়ে চাল উৎপাদন করে রেশনে (Ration) সরবরাহ করত। বামফ্রন্ট সরকারের নয়া সিদ্ধান্তে তিনি আটা কলও চালু করেন। গম থেকে আটা তৈরি করে রেশন দোকানে পাঠানোর বরাতও পান সম্প্রতি ইডির হাতে ধৃত বাকিবুর।

শুক্রবার গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyatipriyo Mallik)। তারপর থেকেই প্রশ্ন উঠছে, কবে থেকে শুরু হয়েছিল রেশন দুর্নীতি? আর খাদ্য দফতর সূত্রে খবর, বাম জমাতেই এর শুরু। রেশনে গ্রাহকদের গমের পরিবর্তে আটা দেওয়ার রীতি দেশের অন্য কোনও রাজ্যে নেই। পশ্চিমবঙ্গে বিগত বাম সরকার এটা চালু করে। রেশনে যে গম সরবরাহ হয়, কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে তার উপর নতুন কন্ট্রোল অর্ডার জারি করে খাদ্য দফতর। তৎকালীন বামফ্রন্ট সরকারের খাদ্য দফতর ফরওয়ার্ড ব্লকের কাছে থাকলেও, অভিযোগ সিপিএমের এক প্রভাবশালী মন্ত্রী এই বিষয়টা চালু করতে অতি সক্রিয় হয়ে ওঠেন।

এর পরেই একের পর এক আটা কল তৈরি হয়। আর তৎকালীন রাজ্য সরকার এই আটা কলগুলি গম ভাঙিয়ে আটা সরবরাহ করার চুক্তি শুরু করে। এই ব্যবস্থাই এখনও চলছে। তবে, রেশন ডিলারদের সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা করায় কলকাতা, ব্যারাকপুর, হুগলি, আসানসোলের এলাকায় রেশনে আটা সরবরাহ করতে পারেনি বাম সরকার। তদন্তকারীদের মতে বাম জমানাতেই এই দুর্নীতির সূত্রপাত।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...