Saturday, May 16, 2026

খু.নের হুম.কি পেলেন মুকেশ আম্বানি! বাড়ল নিরা.পত্তা

Date:

Share post:

ইমেল মারফত খুনের হুমকি দেওয়া হল রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Reliance Industries Chairman Mukesh Ambani)। চলতি সপ্তাহের গোড়াতেই এই মেল এসেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই প্রথম নয় এর আগেও রিলায়েন্সের কর্ণধারকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তবে এবার চিঠির পাশাপাশি কুড়ি কোটি টাকাও দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরই আম্বানির (Mukesh Ambani) বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান।

গত ২৭ অক্টোবর শাদাব খান নামের এক ব্যক্তির কাছ থেকে এই হুমকি ইমেল আসে। সেখানে আম্বানিকে উদ্দেশ্য করে লেখা হয়, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।” এরপরই রিলায়েন্স কর্তার বাড়ির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এর নেপথ্যে বড় কোনও গ্যাং লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...