Wednesday, May 13, 2026

খারিজ জমিনের আবেদন! ১১ নভেম্বর পর্যন্ত জে.ল হে.ফাজতেই থাকতে হবে বাকিবুরকে

Date:

Share post:

খারিজ হয়ে গেল জামিনের আবেদন (Bail Plea)। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই (Jail Custody) থাকতে হবে রেশন বন্টন মামলায় ধৃত বাকিবুর রহমানকে (Bakibur Rahman)। শনিবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের (Bankshal Court) বিচারক। পাশাপাশি বিচারক সাফ জানিয়েছেন, এবার জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে পারবে ইডি আধিকারিকরা (ED Officials)।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে বাকিবুরের আইনজীবী সওয়াল করেন, কোনও এফআইআরে তাঁর মক্কেলের নাম নেই। মিল থেকে বস্তা গিয়েছিল ডিস্ট্রিবিউটরের কাছে। বাকিবুকের কাছ থেকে তো কিছুই পাওয়া যায়নি। বাকিবুরের আইনজীবী এদিন আরও বলেন, যারা মূল দোষী, তাঁদের গ্রেফতার করা হয়েছে? পাল্টা ইডি দাবি করে, প্রদীপ নামে যে দোকানে অভিযান চালানো হয়েছিল, সেখানে থেকেই বাকিবুরের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তবে এদিন দুপক্ষের সওয়াল জবাব শেষে বাকিবুরের জামিনের মেয়াদ খারিজ করে দেন বিচারক। অন্যদিকে, শুক্রবারের পর শনিবারও জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) বর্তমান আপ্ত সহায়ক অমিত দে ছাড়াও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও শনিবার সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি।

এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ হলে তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন সেই আবেদনের বিরোধিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাদের আর্জি খারিজ হয়ে যায় আদালতে। জানা গিয়েছে, সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার উচ্চ আদালতে যাবে কমান্ড হাসপাতাল।

 

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...