Saturday, June 13, 2026

বের করা আনা হল ICU থেকে! কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

Date:

Share post:

শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick)। রবিবার রাতেই তাঁকে হাসপাতালের ICU বিভাগ থেকে সরিয়ে এনে রাখা হয়েছে হাসপাতালের পার্সোনাল কেবিনে (Personal Cabin)। এদিকে জ্যোতিপ্রিয়র শরীরে আর কী সমস্যা রয়েছে তার হদিশ পেতেই  নানা রকম পরীক্ষানিরীক্ষা করেছিলেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সেই সব পরীক্ষার রিপোর্টও হাতে এসেছে। তারপরেই জ্যোতিপ্রিয়কে ক্রিটিকাল কেয়ার থেকে বার করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে রবিরারের মেডিকেল রিপোর্ট নিয়ে সোমবার আদালতে যাবে ইডি (ED)। সেখানে কী নির্দেশ হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাকি রয়েছে জ্যোতিপ্রিয়র। উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় বৃহস্পতিবার গভীর রাত ২টো ৪০ মিনিট নাগাদ মন্ত্রী জ্যোতিপ্রিয়কে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পরের দিন, অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়। কিন্তু শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। আদালতের নির্দেশেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তার পরে ওই রাতেই বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় মন্ত্রীকে।

যদিও হাসপাতাল সূত্রে খবর, এখনও মন্ত্রীর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। তাই মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হবে কবে, তা এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...