Monday, April 27, 2026

মিলল না জামিন! সুপ্রিম রায়ে অ.স্বস্তি বাড়ল মণীশ সিসোদিয়ার

Date:

Share post:

মিলল না জামিন (Bail)। দিল্লির আবগারি মামলায় জেল হেফাজতেই থাকতে হবে আপ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়োকে (Manish Sisodia)। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) সাফ জানিয়েছে, এই মামলায় প্রায় ৩৩৮ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ প্রায় প্রতিষ্ঠিত। কিন্তু এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী ছয় থেকে আট মাসের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ফের জামিনের আবেদন করতে পারবেন সিসোদিয়া।

গত ফেব্রুয়ারি মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সিসোদিয়া। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। এর আগে এই মামলায় মণীশ সিসোদিয়া-সহ অন্যদের ৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সম্প্রতি জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী।

তবে সোমবার ইডির উদ্দেশে শীর্ষ আদালত জানায়, তদন্তে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, সিবিআইয়ের দাবি, ২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল। তার বদলে বিপুল অর্থের হাতবদল হয়েছিল। যদিও প্রথম থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আপ। আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়া ছাড়াও গ্রেফতার হয়েছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)।

 

 

 

 

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...