Saturday, May 16, 2026

শীতের আমেজে জোর ধা.ক্কা, আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ

Date:

Share post:

নভেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত (winter)পড়ার সম্ভবনা নেই। বরং তাপমাত্রার পারদ চড়ছে। হাওয়া অফিস (Alipore Weather Department)বলছে শীত নয় বরং রাজ্যে এখন হেমন্তের পরিবেশ থাকবে, আগামী কয়েকটা দিন। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী মাসের শুরুতে দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ (Rain in South Bengal)। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজকে রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে পারে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে। শহরে সারাদিন রোদের তেজ না থাকলেও আংশিক মেঘলা আকাশে শীত সেভাবে অনুভূত হবে না।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...