Thursday, June 25, 2026

২৪ ঘন্টা যেতে না যেতেই ফের মুখ্য নির্বাচক পদে ফেরার ইচ্ছা ইনজামামের, তবে রয়েছে একটি শর্ত

Date:

Share post:

গতকাল হঠাৎই মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইনজামাম উল হক। ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের প্রধান নির্বাচক পদে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে এক্ষেত্রে একটি বিশেষ শর্ত রেখেছেন ইঞ্জি। ইনজামামের কথায় তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠেছে, সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই আবার মুখ‍্য নির্বাচকের পদে ফিরতে চান তিনি।

এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইনজামাম উল হক জানিয়েছেন, “সংবাদমাধ্যেমে আমার নামে যে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে, তার যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে, সেই কারণে আমি সরে যাচ্ছি। তদন্ত কমিটি যদি আমাকে নির্দোষ মনে করে, তাহলে আবার পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচকের পদে ফিরব।”

গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যমে এক রিপোর্টে বলা হয়েছিল, “ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি। এই রেহমানি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট। প্রশ্ন উঠেছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির।”

এই নিয়ে টিভি চ্যানেলে পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ বলেছিলেন, “কোম্পানিটির সঙ্গে ইনজামামের যোগ নিয়ে তদন্ত করা হবে। ইনজামামকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হবে।”

আরও পড়ুন:ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শাহিন

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...