Saturday, May 16, 2026

মোবাইলে ব্যস্ত! স.ন্দেহের বশে স্ত্রীকে খু.ন করে পুলিশের কাছে আ.ত্মসমর্পণ স্বামীর

Date:

Share post:

সারাদিন মোবাইলে ব্যস্ত স্ত্রী। যা নিয়ে অশান্তির শেষ ছিল না। অবশেষে চরম পরিণতি। স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

স্থানীয়রা জানাচ্ছেন, বছর ১২ আগে সোনারপুরের বাসিন্দা মালার সঙ্গে বিয়ে হয় সমীর শিকারির। সমীরের গড়িয়াহাটে কাপড়ের বদোকান। মালা বেসরকারি ব্যাংকে লোনের কাজ করতেন। বিভিন্ন কোম্পানি এবং ব্যাঙ্ক থেকে গ্রাহককে লোন পাইয়ে দেওয়ার জন্য ফোনও করতেন মালা। গ্রাহকরাও ফোন করতেন মালাকে। যা নিয়েই সন্দেহ শুরু হয় সমীরের মনে। সমীরের বিরুদ্ধে একাধিকবার সোনারপুর থানায় অভিযোগও জানান মালা। সোনারপুর থানার তরফ থেকে স্বামী-স্ত্রীকে আলাদা থাকতে বলা হয় ৬ মাস।

সোমবার রাতে আচমকা শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয় সমীর। স্ত্রীকে বাইরে ডাকে সে। দুজনের ব্যাপক অশান্তি শুরু হয়। সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত সমীর। বেগতিক বুঝে মৃত্যু হয় মালার। থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সমীর।

আরও পড়ুন- ৮০ কোটির বেশি ভারতীয়ের আধার তথ্য নি.লাম হচ্ছে ডার্ক ওয়েবে, প্রকাশ্যে চা.ঞ্চল্যকর তথ্য

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...