Friday, April 24, 2026

জাতীয় সড়কে উল্টে গেল ম.দের গাড়ি, সুযোগ বুঝেই সু.রাপানের হুড়োহুড়ি বিহারে!

Date:

Share post:

২০১৬ সাল থেকেই মদ বিক্রি এবং সেবন দুটোই নিষিদ্ধ বিহারে (sale and consumption of liquor is prohibited in Bihar)। এই আবহে যদি আচমকাই বোতল-বোতল মদ ভর্তি বাক্স রাস্তায় গড়াগড়ি খায়, তাহলে প্রথম যে চিন্তাটা মাথায় আসে, সেই দৃশ্যটাই কার্যত বাস্তবে ভাইরাল হল। জাতীয় সড়কে (Accident in NH 2) উল্টে গেল মদের গাড়ি, আরোহীরা পালাতেই হামলে পড়লেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে তখন আনন্দের বন্যা। মদের বোতল বগলদাবা করে হাসিমুখে বাড়ির দিকে রওনা দিলেন সাধারণ মানুষ। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ কিংবা বড় বিপত্তি কোনও কিছুই তখন আর মাথায় নেই।

সূত্রের খবর ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বিহারের গয়ায় অন্য একটি সাধারণ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মদবোঝাই একটি গাড়ির। সংঘর্ষের পরেই গাড়ির আরোহীরা পালিয়ে যান। খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার কাজে। কিন্তু এসে দেখেন এ যে ‘মেঘ না চাইতেই জল’ থুড়ি মদ! অতএব হুড়োহুড়ি করে অন্তত একটা বোতলকে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দোভি থানার পুলিশও (Dovi police)। কিন্তু মদের লোভে তখন মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, তাই কার্যত নীরব দর্শকের ভূমিকাই পালন করেন উর্দিধারীরা। আবগারি দফতর অবশ্য জানিয়েছে যে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...