Saturday, June 27, 2026

মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াবে দ্য মাইন্ডস জার্নালের ‘টক্সিক লাভ ডিসঅর্ডার’

Date:

Share post:

দ্য সাইকোলজি অফ টক্সিক রিলেশনশিপ-এর সূচনা উপলক্ষে কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সাহিত্য সন্ধ্যা। শুধুমাত্র উৎসাহী পাঠক এবং বই উৎসাহীদের একত্রিত করেনি এই অনুষ্ঠান। বরং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশিষ্ট সেলিব্রিটিদের দৃষ্টি আকর্ষণও করেছে। টক্সিক সম্পর্কের জটিল সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি মনোজ্ঞ সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয় এই বই প্রকাশের অনুষ্ঠানে।

দ্য মাইন্ডস জার্নাল গত ৭ বছর ধরে বিভিন্ন ধরণের লেখার মাধ্যমে মানসিক সুস্থতার প্রতি সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম।নিজের বিষয়ের অসামান্য গুরুত্বে মানসিক স্বাস্থ্যের প্রতি মনে রাখার মতো কাজ করে চলেছে।দ্য মাইন্ডস জার্নালের নতুন বই, ‘টক্সিক লাভ ডিসঅর্ডার’ ১৭ জন বিখ্যাত আন্তর্জাতিক লেখক ও মনোবিজ্ঞানী দ্বারা তৈরি একটি যুগান্তকারী হ্যান্ডবুক। এই বইটি যারা টক্সিক সম্পর্ক গুলিকে বুঝতে, পরাস্ত করতে এবং নিরাময় করতে চান তাদের জন্য একটি অপরিহার্য গাইড হিসাবে কাজ করবে।

এদিনের অনুষ্ঠানে প্রায়ই উপেক্ষিত বিষয়গুলির উপর আলোকপাত করার জন্য একটি মঞ্চ তৈরী করা হয়। বিশেষ করে জীবনের বিভিন্ন দিকগুলিতে বিষাক্ততার উপস্থিতি ঘিরেই এই আলোচনা মঞ্চ। ঘনিষ্ঠ সম্পর্ক থেকে পারিবারিক বন্ধন এবং এমনকি পেশাদার ক্ষেত্রের যে টক্সিক সমাবেশ সেই নিয়েই আলোচনা হয় এই বই প্রকাশের অনুষ্ঠানে।উপস্থিত ছিলেন মেলিন্ডা পাভেক (কন্সুল জেনারেল, আমেরিকান কনস্যুলেট, কলকাতা), পারমিতা মিত্র ভৌমিক (পরামর্শক মনোবিজ্ঞানী), সায়রা শাহ হালিম (লেখক, শিক্ষাবিদ, সামাজিক কর্মী), ঊষসী চক্রবর্তী, গুলশানারা খাতুন (অভিনেত্রী), সৌম্য ব্যানার্জী (অভিনেতা), ডাঃ বিবেক আগরওয়ালা, এবং ডাঃ নেহা চৌধুরী (অনকোলজিস্ট) সহ সাক্ষী এবং রিতেশ চৌধুরী (দ্য মাইন্ডস জার্নাল এবং ওয়ার্ল্ড মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা) । প্রত্যেকেই টক্সিক সম্পর্ক নিয়ে তাদের মতামত জানান।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...