Wednesday, June 24, 2026

নজিরবিহীন! অবসরের দিন গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন মেট্রোর জিএম

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) একেবারে শীর্ষ পদে রয়েছেন তিনি। কলকাতা মেট্রো রেলের জিএম (GM) পি উদয় কুমার রেড্ডির (Uday Kumar Reddy) গাড়ি চালাতেন কার্তিক চন্দ্র মণ্ডল (Kartik Chandra Mondal)। মঙ্গলবার তাঁর অবসরের দিনে সাহেবকে নিয়ে অফিসে আসার দিন শেষ। সেই মতো চাকরি জীবনের শেষ দিনে জেনারেল ম্যানেজারের দফতরে সংবর্ধনা জানানো হয় কার্তিক চন্দ্র মণ্ডলকে। সবারই মন ভারাক্রান্ত। মন খারাপ হওয়ারই কথা। অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তিনি। রোজ নির্দিষ্ট সময়ে পি উদয়কুমার রেড্ডিকে নিয়ে অফিসে আসতেন তিনি। এরপর বিভিন্ন সাইটে যাওয়ার সময় একেবারে নির্দিষ্ট সময়ে চলে যেতেন তিনি। কিন্তু একদিন তো অবসর নিতেই হবে। অনেকেই স্মৃতিচারণা করছিলেন।

পরে একরাশ মন খারাপ নিয়ে শেষবারের মতো এই অফিসটাকে দেখে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন কার্তিক চন্দ্র মণ্ডল। এমন সময় এগিয়ে এলেন পি উদয় কুমার রেড্ডি। ডাকলেন কার্তিক চন্দ্র মণ্ডলকে। গাড়ির দরজাটা খুলে দিলেন জিএম। চমকে যান কার্তিক চন্দ্র মণ্ডল। এতদিন তো স্যারের জন্য দরজাটা খুলে দিতেন কার্তিক চন্দ্র। আর এদিন সেই দরজা খুলে দিলেন জিএম। প্রথমে অস্বস্তি। জিএম কোনও কথা শোনেননি। যে মানুষটা এতদিন নিরাপদে তাঁকে অফিসে পৌঁছে দিয়েছেন চাকরির শেষ দিনে তাঁকেই নিজে হাতে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিলেন মেট্রোর জিএম। এই ছবি দেখে চমকে যান মেট্রোর পদস্থ কর্তারা।

তবে চমকের এখানেই শেষ নয়। পিছনের সিটে বসালেন  চালককে। এরপর গাড়ির স্টিয়ারিং ধরলেন খোদ জিএম। আর তাতেই চোখে জল চালকের। এর থেকে বড় সম্মান আর কী থাকতে পারে! জিএম নিজে গাড়ি চালিয়ে অফিস থেকে চালকের তেলেঙ্গাবাগানের বাড়িতে পৌঁছে দিলেন জিএম। একেবারে অন্য রকম জিএম। শ্রদ্ধায় মাথা নত করলেন মেট্রোর কর্মীরা।

 

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...