Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক নজির, সঙ্গে ম‍্যাচের সেরা, লঙ্কানদের উড়িয়ে কী বললেন মহম্মদ শামি?

Date:

Share post:

বিশ্বকাপে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পায় ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের ৩০২ রানে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির পাঁচ উইকেট। পাঁচ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আর এই নেওয়ার পাশাপাশি নজির গড়লেন শামি।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। এর সুবাদে টপকে গেলেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে। বিশ্বকাপের মঞ্চে ৪৫টি উইকেট নিয়ে ফেললেন তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। এছাড়াও বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি। তিনি ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককে।

এদিকে এদিন পাঁচ উইকেট নেওয়ায় ম‍্যাচের সেরা হন শামি। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলার বোলার। ম‍্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বলেন,”আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তাছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এরপর শামি আরও বলেন,” আমাদের বোলারেরাও দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

আরও পড়ুন:ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার, চলছে বিক্ষোভ, মুখ খুললেন মহারাজ

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...