Friday, April 24, 2026

ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার, চলছে বিক্ষোভ, মুখ খুললেন মহারাজ

Date:

Share post:

আগামী রবিবার ইডেনে বিশ্বকাপের মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ওই দিনই আবার ফর্মে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দল। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। সেই  সুবাদে রবিবারের ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, বিশ্বকাপের এই টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র এখানে কিছু করার নেই।

বৃহস্পতিবার ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবিতে এসে তিনি বললেন, “টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র সদস্যেরা টিকিট না পেলেও কিছু করার নেই। তা-ও তো সিএবি ৩০০০ টিকিট দিয়েছে সদস্যদের।”

এদিন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অনেককে। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, ” টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে। ভারত ফাইনালে উঠে গেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও টিকিটের হাহাকার থাকবে। এখানেও রয়েছে। একবার সিএবি বা বিসিসিআই-এর কাছ থেকে টিকিট বেরিয়ে গেলে কিছুই করার থাকে না।

বেশ কিছুদিন ধরে চলছে টিকিট নিয়ে বিক্ষোভ।বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। ঘোড়সওয়ার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ন্যাশনাল ক্রিকেট ক্লাবের (এনসিসি) সদস্যদের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, আগে এলে আগে পাবে এই ভিত্তিতে টিকিট দেওয়া হবে। টিকিট দেওয়া হচ্ছিল ইডেনের ১৩ নম্বর গেট থেকে। টিকিট না পেয়ে বেশ কিছু সদস্য বিক্ষোভ জানাতে শুরু করেন।

ইডেন গার্ডেনসে রবিবার ভারতীয় দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলই দারুণ ছন্দে। তাই এই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। তবে এই ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা বিতর্ক। সাধারণ ভক্তরা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সিএবি-র সদস্যদের পক্ষ থেকেও। তবে এক্ষেত্রে সিএবি-র কিছুই করার নেই বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:বিশ্বকাপে সাতে সাত ভারতের, শামির দাপটে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় ভারতের

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...