Saturday, April 4, 2026

আইন না মেনেই কর্মসমিতির বৈঠক! যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের  

Date:

Share post:

মানা হয়নি বিশ্ববিদ্যালয় আইন (University Rules)। আর সেকারণেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) কড়া চিঠি দিল রাজ্য। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের (Executive Council) বৈঠক ডাকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলল রাজ্য সরকার। ইতিমধ্যে, বৈঠক নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি ধরিয়েছে উচ্চ শিক্ষা দফতর। শনিবার বিকেল ৫টা নাগাদ ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

তবে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায় অনুযায়ী রাজ্যের সঙ্গে কথা বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের কথা বলার কথা। কিন্তু আমাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এমনকি কোনও চিঠিও আমাদের কাছে এসে পৌঁছয়নি। বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘিত হওয়ার কারণে আমরা সুপ্রিম কোর্টের কাছে পুরো বিষয়টি জানাব। এরপর আদালত যা সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই নেবে। অন্যদিকে, রাজ্যের উচ্চশিক্ষা দফতর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছে, এই বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি বৈঠকে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনওরকম অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো চিঠিতে রাজ্যের উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, অধ্যাপক বুদ্ধদেব সাউ (Buddhadev Shaw) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নয়। তাঁকে অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেকারণেই তিনি কর্মসমিতির বৈঠক কোনওভাবেই ডাকতে পারেন না। এদিকে বিষয়টি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, আমার কাছে উপাচার্যের দায়িত্ব পালন করার সবরকম অধিকার আছে। যা হবে আইন মেনেই হবে। তবে আমার কাছে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছয়নি।

উল্লেখ্য, একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চরমে ওঠে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। ইতিমধ্যে কলকাতা হাই কোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে সেই জল পৌঁছেছে। সেই মামলা দেশের শীর্ষ আদালতে এখনও বিচারাধীন। আর এমন আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠককে কেন্দ্র করে আপত্তির কথা সাফ জানিয়ে দিল উচ্চ শিক্ষা দফতর। উচ্চ শিক্ষা দফতরের থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধদেব সাউয়ের ডাকা এদিনের বৈঠক ২০১৯ সালের বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। আর সেকারণেই পাঠানো হয়েছে কড়া চিঠি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...