Saturday, March 14, 2026

ইডেনে জন্মদিনে বিরাট কীর্তি কোহলির, ছুঁলেন সচিনকে

Date:

Share post:

জন্মদিনে বিরাট কীর্তি কোহলির। এদিন বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর এদিনই জন্মদিন বিরাটের। আর জন্মদিনে বিরাট ইনিংস খেললেন কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে গড়লেন নজির। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিরাট। আর সেই সুবাদেই একদিনের ক্রিকেট জীবনে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিন তেন্ডুলকরের ইনিংস। আর নজির গড়ে উচ্ছ্বসিত বিরাট।

ইনিংসের বিরতিতে ৪৯ তম শতরান করে বিরাট বলেন,” জন্মদিনের দিন শতরান করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সেটাও আবার এমন একটা মাঠে।এমন বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পেরেছি। দারুণ অনুভূতি।”

শতরান করলেও ইডেনের পিচে রান করা কঠিন বলে জানান বিরাট। এই নিয়ে কোহলি বলেন,” এমন পিচে ব্যাট করা কঠিন। রোহিত এবং শুভমন শুরুটা খুব ভাল করেছিল। বল থমকে আসছিল। ধীরে ধীরে পিচে স্পিন ধরতে শুরু করে। আমার দায়িত্ব ছিল শেষ পর্যন্ত ব্যাট করা। দল আমাকে তেমনটাই বলেছিল। শ্রেয়সও খুব ভাল খেলল। পিচটা মন্থর। আমাদের দলে ভাল বোলার আছে। দ্রুত উইকেট তুলতে হবে। শুরুতেই উইকেট নিলে চাপে ফেলে দেওয়া যাবে ওদের।”

আরও পড়ুন:বিরাট ইনিংস কোহলির, প্রোটিয়াদের সামনে ৩২৭ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...