Wednesday, June 24, 2026

রেশন বন্টন মামলায় বিহারের পশু খাদ্য কে.লেঙ্কারির সরাসরি যোগ! চা.ঞ্চল্যকর দাবি ইডির

Date:

Share post:

রেশন বন্টন মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। ইডি সূত্রে খবর, রেশন বন্টন মামলায় এবার বিহারের (Bihar) পশু খাদ্য মামলার (Fodder Scam Case) সরাসরি যোগ রয়েছে! জানা গিয়েছে, বিগত দু’দিন টানা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের (Ankit India Limited) আটা ও চাল কল, কর্পোরেট অফিস ও ডিরেক্টরের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ। ইডি সূত্রে খবর, অঙ্কিত ইন্ডিয়ার দুই ডিরেক্টর বিহারের পশু খাদ্য মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন। ১৯৯৬ সালে প্রধান অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন দীপেশ ও হিতেশ চন্দক। পরে ওই মামলায় রাজসাক্ষী হয়ে দীপেশ ও হিতেশ চন্দক ছাড়া পান।

তবে অঙ্কিত ইন্ডিয়ার এই দুই ডিরেক্টর জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি ইডির। এদিকে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে বাংলায় একাধিক ব্যবসা রয়েছে চন্দকদের। এদিকে সূত্রের খবর, পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দীপেশ বয়ান দেন, তিনি ৬০ কোটি টাকা লালুপ্রসাদ যাদবকে দিয়েছিলেন। ইডির দাবি, চন্দকদের রাইস মিল ও আটা কলে রেশনের চাল এনে, গম ভাঙিয়ে তা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি করা হত।

এদিকে শনিবার সকাল থেকেই রাজ্যের জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতি মামলায় শনিবার উলুবেড়িয়ার অঙ্কিত রাইস মিলের বিভিন্ন জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুর্নীতি কতটা গভীর পর্যন্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...