Monday, June 22, 2026

বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, সাফল্যের রহস্য কী? প্রোটিয়াদের হারিয়ে জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

আটে আট ভারতের। বিশ্বকাপের ম‍্যাচে রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারায় ভারতীয় দল। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে একেবারেই দুরন্ত ছন্দে ভারত। এখনও পযর্ন্ত টিম ইন্ডিয়াকে কোন দল চাপে ফেলতে পারেনি। বিশ্বকাপে সব ম‍্যাচেই দুরন্ত লড়াই করছে তারা। এই সাফল্যের পিছনে রহস্য কি? প্রশ্ন উঠতেই ভারত অধিনায়ক বললেন, বিশ্বাস আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” দলের উপর বিশ্বাস রাখাটাও প্রয়োজন। শ্রেয়স আইয়র প্রথম দিকে রান পাচ্ছিল না। আমরা ওর উপর বিশ্বাস রেখেছিলাম। সেটার দাম রেখেছে ও। কিন্তু যদি শ্রেয়স রান না পেত, তাহলেও ওকে খেলাতাম। কারণ বিশ্বাস রাখাটা জরুরি। সেটা এক দিনে তৈরি হয় না।”

এরপর ভারত অধিনায়ক আর বলেন,”আমরা শেষ তিনটি ম্যাচে যেভাবে খেলেছি, সেটা প্রমাণ করে যে পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারছি। ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু আমরা শুরুতে চাপে ছিলাম। সেখান থেকে লড়াই করার মতো একটা স্কোরে পৌঁছে যাই। বাকি কাজটা করে পেসারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট হারাই। সেই ম্যাচে বিরাট কোহলি মাঠে নেমে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। পরিস্থিতি অনুযায়ী খেলেছিল ও। বোলারেরা জানত ঠিক জায়গায় বল রাখলে বাকি কাজ পিচ করে দেবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচেও তেমনটাই হল।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...