Monday, June 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আটে আট ভারতের। বিশ্বকাপের ম‍্যাচে এদিন ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারাল ভারতীয় দল। নজির গড়েন বিরাট। ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ওপর দিকে বল হাতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার।

২) ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ শেষে সিএবির তরফ থেকে বিরাট উপহার কোহলিকে। জন্মদিনে বিরাটকে সোনার পাতে মোড়া ব‍্যাট তুলে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

৩) প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে নজির গড়েন বিরাট কোহলি। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিরাট। আর সেই সুবাদেই একদিনের ক্রিকেট জীবনে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিন তেন্ডুলকরের ইনিংস। আর নজির গড়ে উচ্ছ্বসিত বিরাট।

৪) ইডেনে নজির গড়ে বিরাট বলেন, ” জন্মদিনের দিন শতরান করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সেটাও আবার এমন একটা মাঠে।এমন বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পেরেছি। দারুণ অনুভূতি।”

৫) আটে আট ভারতের। এবারের বিশ্বকাপে ভারতকে এখনও পর্যন্ত কোনও দল চাপে ফেলতে পারেনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করেন এর পিছনে বড় কারণ তাঁদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

আরও পড়ুন:ইডেনে ‘মাইলস্টোন সেঞ্চুরি’! কোহলিকে উপহার সিএবি-র, অভিভূত ‘নায়ক’

 

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...