Wednesday, May 13, 2026

শীত পড়ার আগেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণরায়ের! আ.তঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের

Date:

Share post:

শীত পড়ার আগেই সুন্দরবনের (Sunderban) লোকালয়ে দেখা মিলল বাঘের (Tiger)। দিনকয়েক আগেই ঠাকুরান নদী ও জগদ্দল নদীর সংযোগস্থলে পাথরপ্রতিমার দিন্দাপাড়া সংলগ্ন রক্সিন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। আর সেই আশঙ্কাই সত্যি হল। শেষমেশ দেখা মিলল দক্ষিণরায়ের। রবিবার বিকেলেই নদীর পাড় লাগোয়া রাস্তায় স্থানীয়দের নজরে আসে বাঘটি। তবে বাঘ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সকলে ঘরে ঢুকে পড়েন।

এরপর স্থানীয়দের থেকে খবর পেয়ে রাতেই বন দফতরের রামগঙ্গা রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা চলে আসেন। এসে পৌঁছয় গোবর্ধনপুর উপকূল থানার পুলিশও। এরপর রাতভর জঙ্গল ও নদীর তীরবর্তী এলাকায় পাহারা দেন বনকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। কিন্ত এখনও পর্যন্ত বাঘটিকে জাল ফেললেও ধরা যায়নি বলে খবর। এদিকে শীতের মরশুমে সুন্দরবনে ভিড় জমান পর্যটকরা। সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু শীত পড়ার আগে সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বন দফতর।

স্থানীয়দের অভিযোগ, বুধবার থেকে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন তাঁরা। কখন যে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে এই আতঙ্কে দিন কাটছে। বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউই।

 

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...