Wednesday, June 24, 2026

শুভমন- সারা সম্পর্কে সিলমোহর বলিউডের সারার!

Date:

Share post:

বিশ্বকাপ চলাকালীন বিগত কিছুদিনের যতটা খেলা নিয়ে আলোচনা হয়েছে ততটাই ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে ভরসাযোগ্য তারকা ব্যাটার শুভমন গিলের (Shubhman Gill) ব্যক্তিগত জীবন নিয়ে হেডলাইন তৈরি হয়েছে। ‘সারা ভাবী’ শব্দবন্ধ ভারতের প্রতি ম্যাচে অবশ্যম্ভাবী স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোন সারা? একজন ক্রিকেট ঈশ্বরের কন্যা, অন্যজন নবাব কন্যা। কিন্তু সারা তেন্ডুলকর (Sara Tendulkar) না সারা আলি খান (Sara Ali Khan) তা নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছিলেন না। খেলার মাঠে আলাদা আলাদা ভাবে হলেও দুজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাহলে? এবার গোটা বিষয়টা খোলসা করলেন অভিনেত্রী সারা।

সম্প্রতি করণ জোহরের একটি বিতর্কিত কিন্তু জনপ্রিয় টক শোতে সারা আলি খান অতিথি হিসেবে হাজির ছিলেন। আর সেখানে যে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকাকে নিয়ে তাকে প্রশ্ন করা হবে এটা জানাই ছিল। কিন্তু ‘কেদারনাথ গার্ল’ কী উত্তর দেন সেটা নিয়ে আগ্রহ বাড়ছিল। অবশেষে শুভমন গিলের প্রেম জীবন নিয়ে বড় তথ্য ফাঁস করলেন সারা আলি খান। বলিউড অভিনেত্রী সারার সঙ্গেও শুভমনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক বার ‘ডেট’-এও গিয়েছেন তাঁরা। কিন্তু এবার অভিনেত্রীর মুখে অন্য কথা। তিনি বলছেন, এই বিষয়ে ফ্যানেরা তো বটেই এমনকি গোটা দেশ ভুল ভাবছে। অভিনেত্রী বলেন, ‘‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’’ নায়িকা অবশ্য কোন পদবী উল্লেখ করেননি। কিন্তু সম্পর্ক যে আসলে ক্রিকেটারদের পরিবারের মধ্যেই ঘোরাফেরা করছে সেটা বেশ বোঝা গেল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...