Wednesday, May 13, 2026

শুধু পদের কাড়াকাড়ি! ‘ডা.কাতদলের’ উপমা দিয়ে বঙ্গ বিজেপিকে ধু.য়ে দিলেন তথাগত

Date:

Share post:

কামিনী-কাঞ্চন থেকে শুরু করে গোষ্ঠীদ্বন্দ্ব- বারবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)। এবার সংগঠন নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, মানুষের জন্য কাজ নয়, পদের জন্য কাড়াকাড়ি করেন বাংলার পদ্ম নেতারা।

যে সময় থেকে তিনি বিজেপি করছেন, সেই সময় রাজ্যে বিজেপি অস্বস্তি সংকটে ভুগছে। সেই সময়ও নেতা সংগঠন মানে বুঝতেন দলের পদ পাওয়া। এই অভিযোগ খোদ বিজেপি নেতা তথাগত (Tathagata Ray)। বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ডাকাতদলও একটা দল। সেটাও অনেক বড়, শক্তিশালী হয়। কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে তার ফারাকটা বুঝতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কথা বলতে হবে। বঙ্গ বিজেপি-র নেতৃত্ব বউবাজারের মোড়ে দাঁড়িয়ে যে কথা বলেন, একই কথা তাঁরা বসিরহাটে গিয়েও বলেন- মত তথাগতর। অর্থাৎ তাঁর স্পষ্ট অভিযোগ, মানুষের সমস্যার কথা জানেন না বঙ্গ বিজেপির নেতৃত্ব। তথাগতর কথায়, শুধু পদের লোভ। কী পদ পেলাম, তার দিকে নজর। সংগঠন তৈরির বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই রাজ্য বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন: ধামসা মাদল-ঢাকের বাদ্যি, অভিষেকের জন্মদিনে কালীঘাটে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

এই বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথাও তোলেন তথাগত রায়। তাঁর কথায়, মহুয়াকে নিয়েও কথা বলতে হচ্ছে বিজেপির জাতীয় নেতৃত্বকে, বাংলায় গেরুয়া শিবিরের কেউ বলার যোগ্যই নন।

 

রাজনৈতিক মহলের মতে, তথাগতর কথা থেকেই স্পষ্ট ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি নেই। আর সেটা বুঝেই তার জন্য বঙ্গের গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা।

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...