Friday, May 8, 2026

অভিষেককে ফের তলব করতেই ইডিকে ‘প্রভুভক্ত কুকুর’ বলে তোপ দেবাংশুর

Date:

Share post:

ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি। জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইডির। সূত্রের খবর, ইডির ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। গোটা দেশে বেছে বেছে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের টার্গেট করছে বিজেপি। এবং তাঁদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে তৃণমূলের তরফে আইটি সেলের ইনচার্জ দেবাংশু বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়েছেন। ইডিকে তোপ দেগে তৃণমূল যুবনেতার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। যেখানে তিনি ইডিকে “প্রভুভক্ত কুকুর”র সঙ্গে তুলনা টেনেছেন। দেবাংশু লিখছেন, “নতুন আভ্যন্তরীণ সমীক্ষা হয়েছে। তাতে বঙ্গে বিজেপির অবস্থা তথৈবচ! সেই রিপোর্ট মোদি-শাহের টেবিলে পৌঁছনোর পরেই নতুন করে প্রভুভক্ত সারমেয় দুটি নির্দেশ পেয়েছে, ‘যা, আরেকবার গিয়ে অভিষেককে কামড় দে…, তাতে যদি দুটো সিট বাড়ে!’
কুকুরের তাড়ায় কী আর বসন্ত পিছিয়ে যায় মোদিবাবু? যা হওয়ার তা তো হবেই!”

উল্লেখ্য, আগেও বিভিন্ন মামলায় কখনও কলকাতায়, কখনও দিল্লিতে তলব করেছিল ইডি। বেশিরভাগ ক্ষেত্রেই টানা ৯ থেকে ১০ ঘন্টা ইডি দফতরে ছিলেন অভিষেক। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...