Wednesday, April 15, 2026

ফের অ.শান্ত মণিপুর! ইম্ফলে দু’জনের দেহ উদ্ধারের ঘটনায় চা.ঞ্চল্য, বেশ কয়েকটি জেলায় ফিরছে ইন্টারনেট

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর (Manipur)। এবার অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ল মণিপুরের রাজধানী ইম্ফলে (Imphal)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই মহিলার ও পুরুষের দেহ উদ্ধার হয়। এদিকে গত রবিবারই নিখোঁজ হয়ে যায় ২ কিশোর। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইম্ফল। যদিও ওই দুই কিশোরের নিখোঁজ হওয়ার পিছনে জড়িত সন্দেহে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। তবে এমন আবহে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা (Internet Service) ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পূর্ব ইম্ফলের তাখোক মাপাল মাখা এলাকায় বছর চল্লিশের এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার তাইরেনপোকপি এলাকা থেকে মধ্যবয়সি এক মহিলার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় গুলির আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশ সূত্রে খবর, পশ্চিম ইম্ফলের কাংচুপ এলাকা থেকে সম্প্রতি চার জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেই চার জনের মধ্যে এক জন হতে পারেন উদ্ধার হওয়া এই মহিলা। এদিকে নতুন করে দু’জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় ইম্ফলে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

 

 

 

Related articles

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো...

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...