Wednesday, June 24, 2026

কালীপুজোর মুখে পানিহাটিতে বি.স্ফোরণ! হাত উড়ল বাড়ি মালিকের

Date:

Share post:

বোমা বিস্ফোরণের(Bomb Blast) জের। শুক্রবার সকালে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati)। পুলিশ সূত্রে খবর, এদিন  সকাল ১১টার কিছু সময় আগে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় একটি বাড়ির মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো কেঁপে ওঠে গোটা এলাকা।

এদিকে দুর্ঘটনায় ওই বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তার হাত উড়ে গিয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর ওই বাড়িতে বেশকিছু বোমা মজুত ছিল। আর তা থেকেই বিস্ফোরণ ঘটে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে বোমা উদ্ধার করে। তবে কোথা থেকে এল বোমা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি বিস্ফোরণের জেরে একাধিক বাড়ির জানলার কাঁচও ভেঙে গিয়েছে বলে খবর।

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...