Thursday, February 26, 2026

বেছে বেছে কর্মসূচির দিনই ডাকছে: এজেন্সি দিয়ে হেনস্থার রাজনীতির বিরুদ্ধে সরব অভিষেক

Date:

Share post:

নির্বাচনী লড়াইয়ে লড়তে না পেরে এজেন্সি দিয়ে হেনস্থার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঠিক যেদিন আমার কোনও কর্মসূচি থাকছে, বেছে বেছে সেদিন ডেকে পাঠানো হচ্ছে আমাকে। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। আমাকে তো বটেই আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের এহেন এজেন্সি রাজনীতির বিরুদ্ধে শুক্রবার সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এভাবে যে তাঁকে দমন করা যাবে না সেটাও কড়া সুরে জানিয়ে দিলেন অভিষেক।

এদিন ডায়মন্ড হারবারের ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিষেক বলেন, “এখানে গতকাল আমার সভা করার কথা ছিল। কিন্তু ইডি আমায় ডেকে পাঠালো। যার জন্য সভা একদিন পিছিয়ে দিতে হয়। এরা লড়তে না পেরে এজেন্সি দিয়ে দমানোর চেষ্টা করছে। যেদিন কর্মসূচি সেদিন ডেকে কীভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করছে এরা। বিরোধী জোটের মিটিংয়ের দিন ডাকা হল, দিল্লিতে ধর্নার দিন ডাকা হল, ৯ অক্টোবর নোটিশ দেওয়া হয় কারণ আমি তখন রাজভবনের পাশে ধর্নায়। এবারও ডাকা হল, আমি ৬ হাজার পাতার নথি দিয়েছি। তবে এভাবে আমাকে দমানো যাবে না।”

একইসঙ্গে অভিষেক বলেন, “২০২০ সালের নভেম্বরে আমি বলেছিলাম আমি আমার অবস্থানে অনড়। আজ ৩৬ মাস পরেও আমি একই কথা বলছি। গরু পাচার, কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি। সুপ্রিমকোর্ট আমাকে রক্ষাকবচ দিয়েছে। এখানে কিছু করতে পারছে না তাই অন্যপথে নিয়োগ দুর্নীতিতে আমাকে আমার পরিবারকে হেনস্থা করছে এরা। তবে যেভাবে এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করছেন আপনারা তাতে লাভ কিছু হবে না। এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি দমন নীতির কাছে মাথা নত করি না। মাথা নত করলে মানুষের কাছে করব।”

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...