Wednesday, May 20, 2026

সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে জনমত নিতে চান সাকেত

Date:

Share post:

সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণ মানুষের মতও নিতে চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। তাঁর দাবি, সংসদকে আরও বেশি করে গণতান্ত্রিক করে তুলতে প্রশ্ন নেওয়া হবে সর্বসাধারণের থেকে।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে সাকেত ঘোষণা করেন, একজন নতুন সাংসদ হিসেবে আমি একটি নতুন নজির তৈরি করতে চাই। আমি নিশ্চিত হতে চাই যাতে ৫০ শতাংশ প্রশ্ন আসে সরাসরি সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের থেকে। তার জন্য এক্স অ্যাকাউন্টে নির্দিষ্ট লিঙ্ক দিয়েছেন সাকেত গোখেল। সেই লিঙ্কের মাধ্যমে প্রশ্ন পাঠানো যাবে বলে জানিয়েছেন তিনি। সাকেতের কথায়, মানুষের বক্তব্য তুলে ধরাই তো সাংসদদের কাজ। তার জন্য এই উদ্যোগ।আগামী ৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন।

আরও পড়ুন- ‘লৌহকপাট’ খান খান! নজরুলগীতির বি*কৃতি, নেটিজেনদের রো*ষানলে রহমান

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...