Wednesday, April 22, 2026

কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন সলমন, অনিশ্চিত শাহরুখ! 

Date:

Share post:

হাতে মাত্র ২২ দিন, কালীপুজো-জগদ্ধাত্রী পুজোর আমেজ কাটতে না কাটতেই বাঙালির সিনে উৎসব (Film festival) শুরু হয়ে যাবে। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। তারকা খচিত এই ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হতে চলেছে বলিউডের ভাইজানের উপস্থিতি। শোনা যাচ্ছে ‘দিদি’র ডাক অস্বীকার করতে পারেননি সলমন (Salman Khan)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে এবছর KIFF এর উদ্বোধনী মঞ্চে থাকছেন ‘দাবাং’ খান।

শীতের শহরের সিনে প্রেমীদের কাছে নন্দন যেন তীর্থক্ষেত্র। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র দেখার সুযোগ ছাড়তে নারাজ শহরবাসী। প্রত্যেক বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউড বলিউডের এক ঝাক শিল্পী সমাগম দেখা যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পাকাপাকিভাবে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে এই উৎসবের অংশ করে নিয়েছে কলকাতা। কিন্তু এবছর হয়তো ছবিটা একটু বদলাতে পারে। সলমন আসবেন একথা ঠিক, কিন্তু বলিউড বাদশা শাহরুখ খান উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সিলভার স্ক্রিনের করণ-অর্জুনকে এক মঞ্চে পেতে মরিয়া কলকাতা। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যখন কলকাতায় আসেন সলমন তখনই KIFF নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তবে রেড চিলিজ সূত্রে খবর ডিসেম্বরে শাহরুখের বড় সিনেমা মুক্তির কাজে তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন। তাই কিং খান KIFF এর উদ্বোধনে থাকছেন কিনা তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে কলকাতা, মুম্বইয়ের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামা বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও হাজির থাকবেন।


Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...