Friday, June 26, 2026

সূর্য ডুবতেই আলোর মালায় সাজল দক্ষিণেশ্বর! ভি.ড় বাড়ছে কালীঘাট-তারাপীঠে

Date:

Share post:

দীপাবলি মানে আলোর রোশনাইয়ে চারপাশ মুখরিত হয়ে ওঠা। রাজ্যজুড়ে ঠিক সেই ছবিটাই ভেসে উঠল। সূর্য ঢুকতেই আলোকমালায় ঝলমলে পুণ্যভূমি দক্ষিণেশ্বর (Dakshineswar) । হলুদ, গোলাপি এবং বেগুনি আলোয় সেজেছে মন্দির চত্বর। দেবী আজ রানির সাজে দর্শন দিয়েছেন। খোলা চুল , বেনারসি শাড়ি, স্বর্ণালংকারে সজ্জিত মা। সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে ভবতারিণী মন্দিরে। সন্ধ্যা গড়াতেই ভিড় চোখে পড়ার মতো। চলতি বছরের এই মন্দিরের কালীপুজো ১৬৯ বছরে পদার্পণ করল। দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) শাক্ত, বৈষ্ণব ও শৈব, তিন ধারার পুজো হয়। রাতের অমাবস্যার পুজোর আগে সন্ধ্যারতি ও বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। গর্ভগৃহ, মূল মন্দির, নাটমন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং দ্বাদশ শিব মন্দিরের আলোর মালা চোখ টানছে দর্শনার্থীদের।

সতীর ৫১ পীঠের অন্যতম কলকাতার কালীঘাট। আজ গভীর রাত পর্যন্ত এই মন্দির খোলা থাকছে।কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। আজ কালীঘাটে (Kalighat) মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা শুরু হয়েছে। পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মন্দির চত্বর, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

দীপান্বিতা অমাবস্যাতে ষোড়শপচারে বিশেষ পুজোর আয়োজন মধ্য কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে। যত সময় গড়াচ্ছে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে ভক্ত সমাগম বাড়ছে। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।

স্বর্ণালঙ্কারে রাজরাজেশ্বরী বেশে আজ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) কালী আরাধনা। এদিন বিকেল ৫ টা পর্যন্ত ভক্তদের পুজো গ্রহণ চললেও তারপর মায়ের সাজের জন্য গর্ভ মন্দিরের দর্শন বন্ধ করে দেওয়া হয়। মা তারার জন্য ১৫ জন অতিরিক্ত পুরোহিত মোতায়েন করে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। নিশি রাতে পুজো হলেও সন্ধ্যা থেকেই গমগম করছে থেকে শুরু করে শ্মশান চত্বর। মন্দিরের চাতালে পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করে তা ভক্তদের বিতরণ করা হবে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...