Sunday, April 26, 2026

ধৌলি এক্সপ্রেসে আ.গুন আ.তঙ্ক! শালিমার থেকে পুরী যাওয়ার পথে বি.পত্তি

Date:

Share post:

ধৌলি এক্সপ্রেসে (Dhauli Express) আচমকাই বিপত্তি। সোমবার সকালে শালিমার (Shalimar) থেকে পুরী (Puri) যাওয়ার পথে আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এরপরই বগির নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান করা গিয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সোমবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ শালিমার থেকে ছাড়ে ট্রেনটি। আন্দুল স্টেশন পেরোতেই ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়। এরপর এমার্জেন্সি ব্রেক কষে আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপরই ট্রেনের নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। তবে কালো ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত ট্রেনটির মেরামতির কাজ শেষ হয়েছে এবং পুরীর উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর। কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, ট্রেনে আগুন লাগেনি। এটি কোনও গুরুতর ঘটনাও নয়। ট্রেনটিতে যে সমস্যা হয়েছিল, রেলের পরিভাষায় তার নাম ব্রেক বাইন্ডিং। এর ফলে ট্রেনের ব্রেক আটকে যায়। চাকার সঙ্গে তার ঘর্ষণে ধোঁয়া এবং অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। একে সাধারণ ঘটনা বলে উল্লেখ করেছেন রেল কর্তৃপক্ষ।

 

 

 

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...