Saturday, June 27, 2026

যোগী রাজ্যে হোমস্টেতে জোর করে ম.দ খাইয়ে যুবতীকে গ.ণধর্ষণ

Date:

Share post:

ফের যোগী রাজ্যে গণধর্ষণের ঘটনা। উত্তরপ্রদেশের আগ্রায় একটি হোটেলের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে পাঁচজন গ্রেফতার। পুলিশ গত শনিবার গভীর রাতে ওই মহিলার কাছ থেকে একটি কল পেয়েছিল। তারপরই হোমস্টেতে ছুটে যায় পুলিশ এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

আগ্রা সদর পুলিশ জানিয়েছেন, ‘শনিবার রাতে, তাজগঞ্জ পুলিশ একটি ফোন পেয়েছিল রিচ হোমস্টে থেকে, এখানে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং লাঞ্ছনা করা হয়েছে। মহিলার দায়ের করা অভিযোগ অনুসারে, প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।”

শনিবার রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে। যুবতীর কান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করতে দেখা যায়। জানা গিয়েছে, মেয়েটির আওয়াজ শুনে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে।

পুরো বিষয়টি তাজগঞ্জ থানায় অবস্থিত রিচ হোম স্টে হোটেলের। নির্যাতিতা যুবতী জানান, কিছুদিন তিনি হোটেলে থাকছিলেন। হোটেল মালিক ও কয়েকজন তাঁর আপত্তিকর ভিডিও তোলে। এর ভিত্তিতে তারা ব্ল্যাকমেল করত। তাঁকে মদ খেতে বাধ্য করে এবং তারপর গণধর্ষণ করে। চিৎকার শুনে কয়েকজন সেখানে পৌঁছান। রবি, জিতেন্দ্র, মণীশ-সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবতী।

আরও পড়ুন:ধৌলি এক্সপ্রেসে আ.গুন আ.তঙ্ক! শালিমার থেকে পুরী যাওয়ার পথে বি.পত্তি

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...