Tuesday, June 23, 2026

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! ভাইফোঁটা থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন  

Date:

Share post:

উৎসবের মরশুমের মাঝেই ফের বৃষ্টির (Rain) ভ্রূকুটি। চলতি সপ্তাহে আবারও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ভাইফোঁটার দিন অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ন’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে বলে খবর।

হাওয়া অফিস এদিন আরও জানিয়েছে, বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের মোট ন’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ন’টি জেলা হল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তবে শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সকাল ও রাতে শীতের আমেজ থাকবে। তবে ভাইফোঁটা থেকেই রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় প্রতিটি জেলার আকাশই পরিষ্কার থাকবে।

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...