Monday, March 16, 2026

সেমিফাইনালে ভারতের সামনে সেই নিউজিল্যান্ড, দল কি চাপে, কী বললেন টিম ইন্ডিয়ার কোচ দ্রাবিড়?

Date:

Share post:

বুধবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনালে এই কিউইদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। ২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে সেই ভারতের নিউজিল্যান্ড। তাই বুধবার খেলতে নামার আগে এই বিষয়কি ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের কোচের কথায় একদমই ভাবাচ্ছে না।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” নক-আউট ম্যাচে চাপ থাকলেও এখনও পর্যন্ত টুর্নামেন্টে যেভাবে নিজেদের মেলে ধরছে ভারতীয় দল, সেমিফাইনালেও তার অন্যথা হবে না। আমার মনে হয় না আমাদের পরিকল্পনায় কোনও বদল হবে। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, সেমিফাইনালে আলাদা কিছু করার প্রয়োজন হবে বলে মনে করি না।”

এরপরই দ্রাবিড় আরও বলেন,” যদি বলি এটা সেমিফাইনাল আরও একটা সাধারণ ম্যাচ মাত্র, তাহলে সেটা যথাযথ হবে না। অবশ্যই এটা সেমিফাইনাল ম্যাচ, তবে যেভাবে আমরা প্রতিটি ম্যাচে নিজেদের প্রয়োগ করেছি, তার অন্যথা হবে না। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা নক-আউট ম্যাচ। আমাদের মেনে নিতেই হবে যে, এই ম্যাচে বাড়তি চাপ থাকবে। তবে এখনও পর্যন্ত চাপের মুখে যেভাবে পরিস্থিতি সামলেছি আমরা, সেটা আমাদের মধ্যে বাড়তি আত্মিবিশ্বাসের সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস জুগিয়েছ।”

আরও পড়ুন:ভারতীয় দলকে নিয়ে কী স্বপ্ন দেখেন সুনীল? জানালেন স্বয়ং নিজেই

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...