Wednesday, May 13, 2026

ফের কাঁ.পল লাদাখ, ৬.২ মাত্রার ভূ.কম্পন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও

Date:

Share post:

ফের কাঁপল লাদাখ (Ladakh)। মঙ্গলবার দুপুরে সেখানে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। তার আধঘণ্টা আগেই শ্রীলঙ্কায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.২।

মঙ্গলবার দুপুর ১ নাগাদ লাদাখে (Ladakh) মৃদু ভূমিকম্প হয়। কার্গিল (Kargil) সেক্টরেরও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয় বলে সূত্রের খবর। কার্গিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগেই দেশের দক্ষিণদিকের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা নাগাদ কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। কেঁপে ওঠে কলম্বো-সহ একাধিক এলাকা।

হত দুমাস ধরেই বিভিন্ন সময় ভূমিকম্প হয়েছে। এই মাসের প্রথমেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫০ জনের। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিও। উত্তর ভারতের বড় অংশে কম্পন অনুভূত হয়। এমনকী, কেঁপে ওঠে কলকাতাও। এরপর একাধিকবার উত্তরভারতে ভূমিকম্প-আফটার শক দেখা দিয়েছে। তবে, এবার উত্তর ভারতের সঙ্গে কাঁপল দেশের দক্ষিণের দ্বীপরাষ্ট্রও। তবে, সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...