Tuesday, March 17, 2026

আইসিসির বেছে দেওয়া পিচ বদল! সেমিফাইনালে আগে বিতর্কে ভারত

Date:

Share post:

সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ওয়াংখেড়েতে আইসিসি-র বেছে নেওয়া পিচ বদলে দিয়েছেন রোহিতরা। পিচ বদল নিয়ে নাকি আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন।

ডেইলি মেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে বিশ্বকাপের জন্য পিচ তৈরি করার দায়িত্ব অ্যান্ডির উপর। তাঁর নেতৃত্বে আইসিসি ও বিসিসিআই-এর কয়েক জন পিচ প্রস্তুতকারক সব ম্যাচের উইকেট তৈরি করেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য অব্যবহৃত ৬ নম্বর পিচ বেছে নিয়েছিলেন অ্যান্ডি। সেই পিচ বদলে ৭ নম্বর ব্যবহৃত পিচে খেলা হবে বলে জানা গিয়েছে রিপোর্টে। এই পিচে এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। যে পিচে আগে খেলা হওয়ার কথা ছিল সেখানে ঘাস ছিল। কিন্তু এখন যে পিচে খেলা হওয়ার কথা সেটি খুব মন্থর। মূলত ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ডেইলি মেলের রিপোর্টে আরও বলা হয়েছে, পিচ বদলের কথা হোয়াটস্অ্যাপ করে জানানো হয়েছে অ্যন্ডিকে। সেখানে এই বদলের কারণ ব্যাখ্যা না করে শুধু বলা হয়েছে বিশেষ কারণে ছয় এর পরিবর্তে ৭ নম্বর পিচে খেলা হবে। উল্লেখ্য, আইসিসি প্রতিযোগিতায় সাধারণত পিচ তৈরি করার দায়িত্ব থাকে তাদেরই। আয়োজক দেশের সেখানে কিছু বলার থাকে না। তা হলে ভারতে সেটা কী ভাবে করা হল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদি এ বিষয়ে ভারত বা নিউজিল্যান্ড কোনও দলই মুখ খোলেনি।

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...