Saturday, March 14, 2026

পথচারীকে সজোরে ধা.ক্কা! বে.ধড়ক মা.র ট্রাফিক কনস্টেবলকেও, গ্রে.ফতার বাইক আরোহী

Date:

Share post:

প্রেমিকাকে নিয়ে বাইক রাইডে বেরিয়ে সিগন্যাল ভেঙে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা। বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় জখমকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ (Traffic Police)। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ তরুণ-তরুণীর বিরুদ্ধে। এদিন সকালে নিউটাউনের (New Town) ইকোপার্কের (Eco Park) কাছে বন্দের মোড়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ কদমপুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটোস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী গৌতম কর্মকার। বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঝালিগাছির বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন পর পর দুটি সিগন্যাল লাল থাকায় তিনি রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকোপার্কের দিকে আসছিল দুটি বাইক। বন্দের মোড়ে সিগন্যাল ভেঙে বাইক দুটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন গৌতম। সেই সময় ট্রাফিক সিগন্যালে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকে থাকা যুবক-যুবতী নেমে ওই ট্রাফিক কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। তাঁর পা, হাতে এবং চোখের নিচে আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

তবে এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘয়নাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। ট্রাফিক কনস্টেবলকে যে যুবক মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। বারবার সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টাও করে। পরে তাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়।

 

 

 

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...