Wednesday, May 27, 2026

কখন লাগছে কার্তিক পুজোর তিথি, কতক্ষণ থাকবে পুজোর শুভ সময় ? জেনে নিন

Date:

Share post:

এবারের কার্তিক পুজো আজ পালিত হচ্ছে বাংলার ঘরে ঘরে। কিন্তু জানেন কী, আজ কখন লাগছে কার্তিক পুজোর তিথি, কতক্ষণ থাকবে পুজোর শুভ সময়। দেব সেনাপতি কার্তিকের পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট ও মাহাত্ম্য জেনে নিন এখানে।

আজ ১৭ নভেম্বর শুক্রবার পালিত হচ্ছে কার্তিক পুজো। প্রতি বছর কার্তিক সংক্রান্তি, অর্থাত্‍ কার্তিক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পুজো। এই দিনেই তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সূর্য। আগামিকাল থেকে শুরু হবে অগ্রহায়ণ মাস।

কার্তিক পুজোর সময়কাল – ১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার)। শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৩ সকাল ৪টে ৩৩ মিনিটে। চতুর্থী তিথির অবসান হবে ১৮ নভেম্বর ২০২৩ সকাল ৬টায়। তার সঙ্গে আজ রয়েছে গ্রাম বাংলার নিজস্ব ইতু পুজোও। কার্তিক মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অবসান হবে এই একমাসব্যাপী আকাশ প্রদীপ দেখানোও।

মা দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। এই পৌরাণিক দেবতা অত্যন্ত বীর ও সাহসী। তিনি সুদর্শন ও বলিষ্ঠ চেহারার অধিকারী। প্রচলিত বিশ্বাস অনুসারে, দেব সেনাপতি কার্তিকের পুজো করলে পুত্র সন্তান লাভ হয়। তাঁর মতো সাহসী ও সুদর্শন সন্তান লাভ করতে অনেক নববিবাহিত দম্পতি কার্তিক পুজো করে থাকেন। এই কারণে আমাদের রাজ্যে নববিবাহিত দম্পতির ঘরে লুকিয়ে কার্তিক ফেলে আসার প্রথা রয়েছে। পাড়ার বন্ধুবান্ধবরাই সাধারণত এই কাজ করে থাকেন। সেই কার্তিক তুলে এনে বাড়িতে পুজো করার রীতি রয়েছে।

কেন করবেন কার্তিক পুজো?

কার্তিকের আরাধনা করলে সাংসারের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং আয় বৃদ্ধি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বল লাভ হয় বলে মনে করা হয়। দেব সেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কেটে যায় বলেও মনে করা হয়। এ রাজ্যে কার্তিক ঠাকুর চিরকুমার। তবে দক্ষিণ ভারতে মুরুগান নামে কার্তিকের যে রূপের উপাসনা করা হয়, সেখানে তাঁর দুই স্ত্রী।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...