Wednesday, May 13, 2026

ভরা এজলাসেই পরীক্ষার ব্যবস্থা! মামলাকারীর ‘মি.থ্যা’ আবেদন খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

ওএমআর শিটে (OMR Sheet) হাতের লেখার কোনও মিল নেই। এমন অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার পরীক্ষার্থী হাফিজুল মোল্লা। তিনি সাফ জানান, যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। শুক্রবার সেই মামলায় আবেদনকারীর আসল চেহারা সামনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পাশাপাশি বিষয়টি স্পষ্ট হতেই মামলা খারিজ করে দেন বিচারপতি।

হাফিজুলের অভিযোগ, ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। এরপরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন হাফিজুল। তবে শুক্রবার এজলাসেই হাতের লেখা মিলিয়ে দেখে মামলাকারীর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এএমআর শিটের লেখার সঙ্গে হাফিজুলের হাতের লেখা মিলিয়ে দেখতে এজলাসেই একটি পরীক্ষার ব্যবস্থা করেন। তারপরই সকলের সামনে দু’টি হাতের লেখা মিলিয়ে দেখেন বিচারপতি। আর তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। এএমআরের লেখা ও প্রার্থী হাফিজুলের লেখার মধ্যে স্পষ্ট মিল খুঁজে পান তিনি। তারপরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

বিচারপতি সাফ জানান, আবেদনকারী একজন মিথ্যাবাদী। এই ওএমআর শিটের লেখা তাঁরই। উত্তরপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি পাশ করেননি। তবুও মিথ্যা মামলা করেছেন তিনি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেহেতু হাফিজুল কোনও চাকরি করেন না, সেকারণে তাঁকে কোনও জরিমানা করা হয়নি। উল্লেখ্য, হাফিজুল পরীক্ষায় পাশ না করলেও তথ্য অনুসন্ধান আইনের মাধ্যমে তাঁর উত্তরপত্র বা এএমআর শিট হাতে পান। কিন্তু পর্ষদের দেওয়া ওই ওএমআর শিট তাঁর নয়, এমন অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি।

 

 

 

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...