Monday, April 6, 2026

বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

Date:

Share post:

আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটও হাউসফুল। তবে এরই মধ‍্যে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে প্রশ্ন উঠেছে যে এই হাইভোল্টেজ ম‍্যাচে থাকবে না তো বৃষ্টির ভ্রুকুটি। জানা যাচ্ছে আবহওয়া অফিস জানাচ্ছে রবিবার আহমেদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

জানা যাচ্ছে রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আহমেদাবাদে। পরিস্কার আকাশ থাকবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে আদ্রতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই খবরে কিছুটা স্বস্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা।

এদিকে আহমেদাবাদের পিচ নিয়ে উঠছে বিতর্ক। বিতর্ক ওঠে যে এই পিচ পুরনো। যা নিয়ে শেষমেশ মুখ খুলেছেন দু’দলের অধিনায়ক। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেই পিচের থেকে এই পিচে ঘাস খানিকটা বেশি আছে। সেই ম্যাচের পিচ দেখে আরও শুকনো লাগছিল। এই পিচে খানিকটা প্রাণ আছে। ” ওপরদিকে অজি অধিনায়ক প‍্যাট কামিন্স বলেন,” এই সবে পিচটা দেখলাম। আমি খুব ভালো পিচ পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। আহমেদাবাদের মাঠকর্মীরা সবে পিচে জল দিয়েছে। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। এরপরই পরেই কামিন্স বলেন, “হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...