Thursday, May 14, 2026

সূর্য কুমারের নেতৃত্বে আজ অজিদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারত

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ। আজ প্রথম ম‍্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম টি-২০ ম‍্যাচে নামার আগে এখনও বিশ্বকাপের হার ভুলতে পারছেন না সূর্য। সাংবাদিক সম্মেলনে টি-২০ ম‍্যাচ থেকে বিশ্বকাপ, সবই উঠে এল SKY-এর কথায়।

ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টি-২০ সিরিজ নিয়ে সূর্য বলেন,” এই দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। ওরা প্রত্যেকে ভাল খেলছে। ওদের উপর আমার আশা রয়েছে। পুরনো কথা ভুলে আবার নতুন করে শুরু করতে হবে। আশা করছি সিরিজের শুরুটা ভাল হবে।”

এরপরই সূর্যের গলায় উঠে আসে বিশ্বকাপের কথা। এই নিয়ে দলের অধিনায়ক সূর্যকুমার  বলেন,”খুবই হতাশ। যেভাবে গোটা প্রতিযোগিতা ধরে খেলেছি তাতে দলের সবাইকে নিয়ে গর্বিত। কিন্তু ফাইনালে হেরে গেলাম। এটা মেনে নিতে পারছি না। মনে হচ্ছে এখনও সেই ঘোরের মধ্যে আছি। সেটা কাটতে সময় লাগবে।” এরপরই সূর্য আরও বলেন,”খুব কঠিন সময়। সহজে এই হারের ধাক্কা কাটাতে পারব না। জানি, নতুন সিরিজে নতুন করে শুরু করতে হয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু বার বার ফাইনালের কথা মাথায় আসছে। যেভাবে গোটা প্রতিযোগিতায় খেলেছিলাম সেখানে ফাইনাল আমাদের কাছে যেন একটা আতঙ্ক। সেটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...