Monday, April 27, 2026

মানা হয়নি পদ্ধতি! রাজভবনের আ.পত্তিতে হাই কোর্টে সরকারি আইনজীবী নিয়োগ নিয়ে ধোঁ.য়াশা 

Date:

Share post:

পাবলিক প্রসিকিউটর (Public Prosecutor) নিয়োগের পদ্ধতি ঠিকমতো মানা হয়নি বলে অভিযোগ। আর সেকারণেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পিপি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনই কার্যকর নয় বলে সাফ জানাল রাজভবন (Rajbhawan)। রাজভবন সূত্রে খবর, পিপি নিয়োগের জন্য তিনটি নাম দিতে হয়। সে ক্ষেত্রে রাজ্য এক জনের নাম পাঠিয়েছিল বলে অভিযোগ। আর তারপরই এমন সিদ্ধান্ত। আর রাজভবনের এই সিদ্ধান্তের ফলে পিপি নিয়োগ নিয়ে তৈরি হল জটিলতা। ফলে আপাতত পিপি দেবাশিস রায়ের (Debashis Roy) নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।

নবান্ন সূত্রে খবর, দেবাশিস এখন পিপি ইনচার্জ হিসাবে কাজ সামলাবেন। গত ৭ নভেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শাশ্বতগোপাল মুখোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন পিপি পদের দায়িত্ব সামলাবেন আইনজীবী দেবাশিস রায়। প্রায় সাড়ে ছ’বছর আইন বিভাগের গুরুত্বপূর্ণ ওই পদে ছিলেন শাশ্বত। ২০১৭ সালে শাশ্বতকে পিপি পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই থেকে টানা ওই পদে ছিলেন তিনি। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক কালের অনেক গুরুত্বপূর্ণ মামলায় তিনি রয়েছেন।

 

 

 

 

Related articles

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...