Saturday, May 16, 2026

শীতের পথে কাঁ.টা নিম্নচাপ! ফের ঊর্ধ্বমুখী পারদ

Date:

Share post:

শীতের ইনিংস জমিয়ে উপভোগ করার আগেই ঘূর্ণাবর্তের ভিলেন সবটা বানচাল করে দিতে প্রস্তুত। শুক্রবার রাতে যে শীত শীত ভাব অনুভূত হয়েছিল শনিবার ভোর রাত থেকে তা উধাও হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। তার জেরে আগামী সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়বে।

মৌসম ভবন (IMD)জানিয়েছে, আন্দামান সাগর এলাকাতেই সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আরও শক্তি বাড়ালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এর ফলে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। তবে আজ ও আগামিকাল হালকা শীতের আমেজ উপভোগ করা যাবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...