Sunday, May 17, 2026

গুজরাত ছেড়ে কি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের কি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। জল্পনা সেদিকেই। সূত্রের খবর, হার্দিকের পুরনো দলে ফেরা প্রায় নিশ্চিত। তাঁকে নিতে ১৫ কোটি টাকা দিতে তৈরি মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালে অভিষেক পর্বেই হার্দিকের হাত ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবার জল্পনা হার্দিক ফিরতে পারেন নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্স। ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম। আর তার আগে ভারতীয় অলরাউন্ডারের দলবদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে গুজরাত দলের একটি সূত্র জানিয়েছে, “হার্দিকের আবার মুম্বইয়ে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হতেই পারে, হার্দিক আবার পুরনো দলে ফিরে গেল। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।”

প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সাত মরশুম খেলেছিলেন হার্দিক। ২০২২ সালে তাঁকে ছেড়ে দেয় রোহিতের দল। তিনি দায়িত্ব নেন গুজরাত দলের এবং অভিষেকেই চ্যাম্পিয়ন হয় গুজরাত। ২০২৩ আইপিএল ফাইনালে খেলেছিল গুজরাত। তবে চেন্নাই সুপার কিংসের কাছে হারে হার্দিকরা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...